প্রিন্ট এর তারিখঃ Aug 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 17, 2026 ইং
জাতীয় মৎস উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬

জাতীয় মৎস উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬; আলীকদমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র্যালি ও পোনা অবমুক্তকরন অনুষ্ঠান সম্পন্ন হয়।
হামিদ হোসাইন
উপজেলা প্রতিনিধি (বান্দরবান)
আজ ১৬ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ সময় ১০০০ হতে ১১৩০ ঘটিকায় বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তর উদ্যোগে আলীকদম উপজেলা প্রশাসন ও মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং জনাব মো: আসাদুজ্জামান (উপজেলা মৎস্য কর্মকর্তা, আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা) এর সভাপতিত্বে *রূপালী মৎসে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ* এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস পক্ষ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র্যালি ও পোনা অবমুক্তকরন অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনজুর আলম (উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমজাদ হোসেন (পুলিশ পরিদর্শক তদন্ত, আলীকদম থানা), জনাব মিঠুন কুমার ঘোষ (আলীকদম উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও ভেটেনারী সার্জন), জনাব শামীম রেজা (আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা)। এছাড়া আলীকদম উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন প্রান্তিক মৎস চাষীবৃন্দ, মিডিয়া কর্মী ও অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ ১০০/১২০ জন লোক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মহোদয় জাতীয় মৎস পক্ষ ২০২৬ শুভ উদ্ভোধন ঘোষনা করে। মৎস চাষে বিশেষ অবদান রাখার জন্য তিনজন মৎস চাষী আবুল বশর, ময়েচিং মার্মা ও মোবাশ্বের হোসেন গংকে পুরষ্কৃত করা হয়।
প্রান্তিক মৎসচাষীগন মাতামুহুরি নদী, খাল ও বিভিন্ন ঝিরি হতে বিষ প্রয়োগ করে ও ইলেক্ট্রিক শক দিয়ে মাছ শিকার বন্ধ এবং বহিরাগত লোকজন কর্তৃক বড় জাল দিয়ে মাছ ধরা বন্ধ করার জোর দাবী জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪